মুরাদনগরে বিশ্ব মা দিবস উপলক্ষে র‌্যালি

‘‘তোমার তুলনা তুমিই ‘মা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন।

রবিবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী নূর বশীর, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর