জুনের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে করোনার সংক্রমণ শুরু হয়। কয়েকদিনের মাঝেই আক্রান্ত হয়ে যান মাশরাফি বিন মোর্ত্তজা, নাজমুল অপু ও তামিম ইকবালের বড় ভাই সাবেক ওপেনার নাফিস ইকবাল খান। আজ (বুধবার) করোনা থেকে মুক্তির সুখবর দিলেন স্পিনার নাজমুল অপু ও তার পরিবার। একইসাথে সুস্থ হয়েছেন নাফিস ইকবাল ও তার মা।
জানা গেছে, গত সপ্তাহ থেকেই শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করেছিল জাতীয় দলের সাবেক ওপেনারের। পাশাপাশি তার ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল খানও ধীরে ধীরে সুস্থ হবার পথেই ছিলেন।
প্রায় দু’সপ্তাহ কাজীর দেউড়ির বাসায়ই আইসোলেশনে ছিলেন নাফিস ইকবাল ও তার মা। এখন তারা সবাই মোটামুটি সুস্থ। নাফিস জানিয়েছেন, এখন আর তেমন কোনো সমস্যা নেই।
বার্তাবাজার/এসজে