ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট এলাকায় এতিম কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় এরশাদ নামের এক লম্পট বিরু।
গত ২৯ জুন সন্ধ্যা ৭ টায় মালেরহাট বাজারের কাছে এই ঘটনা ঘটে। অভিযুক্ত লম্পট ওই এলাকার চান্দু তালুকদারের ছেলে বলে জানা গেছে।
এই ঘটনায় এতিম গরীব শিশুর মা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলে ওই ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন এবং মেম্বার কামাল হোসেনসহ অভিযোগের পড়ে মেয়ের মাকে চেয়ারম্যান এর বাসায় নিয়ে ৩০ হাজার টাকা ধরিয়ে দিয়ে রফাদফা করে দিয়েছেন বলে জানান তিনি।
গৃহপরিচারিকা মা বলেন, আমি গরীব মানুষ, স্বামী নাই দুই মেয়েকে নিয়ে কোন রকম মানুষের বাড়ীতে কাজ করে দিনযাপন করি। এর মধ্যে আমার মা যে বাড়ীতে কাজ করে, তাদের প্রতিবেশী এরশাদ প্রায় আমার মেয়ে কে ডিস্টার্ব করে, আমি এরশাদের মাকে অভিযোগ দিলেও কোন লাভ হয়নি, সর্বশেষ ২৯ জুন সন্ধ্যায় আমার মেয়ে দোকানে কলম আনতে যে বাড়িতে কাজ করে তারা পাঠালে, দোকান থেকে আশার পথে এরশাদ মুখ চেপে বাগানের মধ্যে নিয়ে ধস্তাধস্তি করলে আমার মেয়ে তাকে খামস দিয়ে দৌড়ে বাড়িতে গিয়ে উঠে।
এর পর মেয়ের কাছে শুনে আমি এরশাদের বাড়ীতে গেলে তারা আরো আমাকে নানান কথা বলে হুমকি দেয় পরে আমি মেম্বারকে জানালে মেম্বারসহ এলাকার মানুষ রাতভর সমাধান করার চেষ্টা করে। এক বার বলে ১ হাজার টাকা দিবে আবার বলে ২ হাজার টাকা দিবে পরে ১০ হাজার টাকা দিবে বলছে, নানা তালবাহানা করে এর পর আমি কোন সুষ্ঠু সমাধান না পেয়ে ইলিশা ফাঁড়িতে অভিযোগ দিয়েছি।
বুধবার সকালে পশ্চিম ইলিশা চেয়ারম্যানের দরবাদে আমাকে ডেকে নিয়ে ৩০ হাজার টাকা ধরিয়ে দেন। পরে বলেছে তুমি এই বার যাও, এখন আমরা গরীব মানুষ, এলাকায় থাকতে হবে, বেশি বাড়াবাড়ি করলে আবার কি সমস্যা হয়, তবে টাকা দেওয়ার সময় অভিযুক্ত লম্পট সেখানে ছিলো না এবং টাকা দিয়েই সমাধান করে দিয়েছে, ছেলের কোন শাস্তি হয়নি।
এই বিষয়ে অভিযুক্ত লম্পটের বক্তব্য নিতে চাইলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেন মুটো ফোনে বলেন, মুখ চেপে ধরেছে ঠিক আছে, তবে আমরা চেয়ারম্যানসহ একটা সমাধান করেছি ৩০ হাজার টাকা দিয়ে।
এ বিষয়ে চেয়ারম্যান গিয়াসউদ্দিন মিয়া মুঠোফোনে ‘বার্তাবাজার’র প্রতিনিধিকে জানান, “এগুলো হলো টুকটাক বিষয়, মাইয়া হইলো এক্কারে গুড়া, বসে মিলতাল কইরা দিমু, তবে সমাধান হইছে সেটা তিনি অস্বীকার করলেও মেম্বার স্বীকার করেছেন”
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শ্রী রতন শীল বলেন, বিষয়টি শুনেছি কিন্তু ভুক্তভোগী পরিবারটি অভিযোগ দিবে বলছে, তবে এই বিষয় তো মামলা হওয়ার কথা।
বার্তাবাজার/এমকে