কালিহাতীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারীর নির্দেশে নাগবাড়ী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. আয়নাল হক বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নাগবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে এ ভাতার কার্ড বিতরণ করেন।

এ নিয়ে নাগবাড়ী ইউনিয়নে এমপির বিশেষ বরাদ্দ ও উপজেলা চেয়ারম্যানে বিশেষ বরাদ্দের অর্ধ শতাধিক কার্ড বিতরণ করা হয়। দীর্ঘদিন অপেক্ষার পর কার্ড পেয়ে এ ইউনিয়নের অসহায় হত দরিদ্র বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে।

এসময় উপস্থিত ছিলেন নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আলাউদ্দিন, মো: শফিকুল ইসলাম সহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর