মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে পানিতে ডুবে রনি আহমেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় একই পুকুরে ডুবে যাওয়া রনির জমজ ভাই জনিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। দু’জমজ ভাই ময়ামারি গ্রামের মুনসাদ আলীর ছেলে

বুধবার সন্ধ্যার দিকে ময়ামারি গ্রামের একটি পুকুর থেকে হতাহত দু’জমজ ভাইকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসি। নিহত রনির চাচাতো ভাই এনামুল হক বার্তা বাজার কে জানান রনি ও জনি জমজ দু’ভাই বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলা করছিল।

অসাবধানবশত রনি পুকুরে পড়ে যায়। এসময় জনি তাকে বাঁচাতে গিয়ে নিজেও পড়ে যায়। পরে স্থানীয় কয়েকজন রনিকে মৃত অবস্থায় উদ্ধার করে। এবং জনিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর