লক্ষ্মীপুরে ইজারাদারকে মজুচৌধুরীর হাট ফেরিঘাট বুঝিয়ে দিলেন জেলা পরিষদ

লক্ষ্মীপুর সদর উপজেলা মজুচৌধুরীর হাটের ফেরীঘাটের দায়িত্ব বুঝে নিয়েছেন চররমনী মোহন ইউপনয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল। চলতি অর্থ বছরে জেলা পরিষদ থেকে ঘাটের ইজারা নেন তার ভাতিজা বাবুল।

বুধবার (১ জুলাই) অনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান ছৈয়ালকে আনুষ্ঠানিভাবে ঘাটের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। এসময় পুলিশের উপস্থিততে জেলা পরিষদের পক্ষ থেকে তাকে ঘাটের দায়িত্ব বুঝিয়ে দেন সার্ভেয়ার মো. মিজানুর রহমান।

তথ্য সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরের জন্য চর রমনি মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু ছৈয়াল মজুচৌধুরীর হাটের ইজারা নেন বাবুল মিয়া নামে তার এক ভাতিজার নামে। ২০২০-২১ অর্থ বছরের জন্য ইউপি চেয়ারম্যান ছৈয়াল মজুচৌধুরীর হাটের ইজারা নেন বাবুল মিয়া নামে তার এক ভাতিজার নামে।

চলতি অর্থ বছরে ইউসুফ ছৈয়াল ঘটের ইজারা নেয়ায় সরে যেতে হলো পূর্বের ইজারাদার আলমগীর মেম্বারকে। তবে ঘাটের ইজারা নিয়ে রয়েছে ধুম্রজাল। বলা হচ্ছে ঘাটের মালিক বিআইডব্লিও টিএ, আবার বলা হচ্ছে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার যার দায় দয়িত্বে থাকছেন জেলা পরিষদ। তবে এখন পর্যন্ত জেলা পরিষদের দায়িত্বেই ঘাট ইজারা সম্পূর্ণ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর