দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে কামরুল ইসলাম (৫০) নামের নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত কামরুল ইসলাম জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের কাদিরবক্স মিয়া নতুন বাড়ীর বেলু চৌধুরী’র ছেলে।

গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিজের দোকানে পণ্য বিক্রির সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত এক প্রবাসী জানায়, নিহত কামরুল গত ৪-৫বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আসেন। পরে সাউথ লেনাসিয়া এলাকায় ব্যবসা শুরু করেন। গত ৩০জুন রাতে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এসজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর