রডবোঝাই ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রডবোজাই একটি ভারী ট্রাক উল্টে খাদে পড়ে গিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।

আজ (বুধবার) দুপুরে উপজেলার অনন্তপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার নতুন চৌরাস্তা থেকে রড নিয়ে অভ্যন্তরীণ সড়ক দিয়ে একই উপজেলার কুরশা ইউনিয়নের বুড়িরহাটে যাচ্ছিলো ট্রাকটি। সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা চার শ্রমিক রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত অবস্থায় উদ্ধার করে চালক ও তার সহকারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর