দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়ে তুলশী রাণী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (০১ জুলাই) বিকেলে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ বালাপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তুলসী রাণী ওই এলাকার মহেশ চন্দ্র রায়ের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধূ তুলশী তার ঘরের বারান্দায় চাল পরিস্কার করছিলেন। পরে তার ৫ মাস বয়সী বাচ্চা কেঁদে উঠলে তাকে দুধ পান করানোর উদ্দেশ্যে নিজ ঘরে যান তুলশী রাণী নামে ওই গুহবধূ।

এ সময় ঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়ে ঘরেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিনথিয়া কর।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, বিদ্যুৎস্পৃষ্টে তুলশী রাণী নামে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর