রাজবাড়ীর দৌলতদিয়ায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টার সময় এক যুবককে হা্তেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। আজ (বুধবার) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম আসলাম শেখ। সে চর দৌলতদিয়া পরশউল্লাহ মাতুব্বার পাড়ার শুকুর আলী শেখের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
জানা যায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী স্কুল বন্ধ থাকাকালীন সময়ে স্কুল ভবনেই এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। প্রতিদিনের মত আজকেও প্রাইভেট পড়তে গেলে তার শিক্ষক আসতে কিছু সময় দেরি করে। সেই সুযোগে অপর দুই সহপাঠির সাথে খেলছিল মেয়েটি। এক পর্যায়ে আসলাম শেখ সেখানে এসে কৌশলে মেয়ে দুটোকে বের করে দিয়ে ওই মেয়েটিকে যৌন নীপিড়নের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বখাটে আসলামকে আটক করে। যেহেতু ধর্ষণচেষ্টা, তাই ওই স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই। আটককৃত উক্ত যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এসজে