চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেট গতকাল (মঙ্গলবার) সংসদে পাশ হয়েছে। এবারের বাজেটকে ‘জনগণের বাজেট নয়’ উল্লেখ্য করে প্রত্যাখ্যান করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্যরা।
আজ (বুধবার) সংসদ ভবনের প্রধান ফটকের সামনে বাজেট প্রতিক্রিয়ায় তারা গণমাধ্যমকর্মীদের এই কথা জানান।
এ বিষয়ে বভিএনপির দলীয় সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জনগণকে ফাঁকি দেয়ার জন্য এই বাজেট। আমাদের আলোচনা করার সুযোগ না দিয়েই মাত্র একদিনে বাজেট আলোচনা শেষ হয়েছে। আজকে এই মহান সংসদের সামনে দাঁড়িয়ে বলছি, আমরা জনগণের পক্ষে এই বাজেট প্রত্যাখ্যান করছি।
সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, আমাদের সদস্যদের এই বাজেট প্রতিক্রিয়া নিয়ে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা শুধু এটুকু বলতে চাই, যারা মহাজোটের শরিক তারাই বিরোধী দলে অংশগ্রহণ করছে। ফলে জনগণের যে সংকট সেটি সত্যিকার অর্থে সংসদে প্রতিফলিত হচ্ছে না।
এ সময় সংসদ সদস্য মোশররফ হোসেন ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে