সিরাজদিখানে ১২ জন করোনা বিজয়ী পুলিশকে সংবর্ধনা

মুন্সীগঞ্জে সিরাজদিখান থানায় করোনা বিজয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার ১ জুলাই দুপুরে থানা পুলিশের আয়োজনে করোনা বিজয়ী ১২ জন পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম।

এ পর্যন্ত সিরাজদিখান থানার ১৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদুদুল হকসহ ১২ জন।

চিকিৎসাধীন রয়েছেন পরিদর্শক (অপারেশন) আজিজুল হক হাওলাদারসহ আরো ৬ জন। সুস্থদের ফুল দিয়ে সংবর্ধনা ও চিকিৎসাধীনদের জন্য দোয়া কামণা করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর