দুই কন্যাকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টা

চট্টগ্রামের পটিয়ায় নিজের দুই কন্যা সন্তানকে গলা টিপে হত্যার পর বাবা নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আজ (বুধবার) ভোরে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১১)। তাদের হত্যাকারী বাবার নাম মোখেন্দু বড়ুয়া।

জানা যায়, ঢাকায় চাকরী করা মোখেন্দুর স্ত্রী ৫ বছর আগে মারা যান। তার দুই মেয়ে নানা বাড়িতেই থাকতো। চলমান করোনা পরিস্থিতির কারণে মোখেন্দু গত ২ মাস ধরে বাড়িতে আছে। আজ ভোরে তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ‘দুটি খুনের ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর