যশোরের বেনাপোল পৌরসভার বাহাদুরপুর রোডের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জয়েন্ট সিলভার ট্রেডার্স এর মালিক মোঃ বাবুল আক্তারকে (৪৬) যশোর ডিবি পুলিশ গ্রেফতার করেছে। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (০১ই জুলাই) মধ্যরাতে সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন আরবপুর সাকিনে আমিনুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত বাবুল বেনাপোলের বাহাদুরপুর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ইসলামী ব্যাংকের ১২ লাখ ৯৯ হাজার ১৬১ টাকা আত্মসাৎ করার মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত সিআর ওয়ারেন্টের পলাতক আসামী বাবুল আক্তারকে যশোরের আরবপুর হতে আটক করা হয়। পুলিশ আরো জানায়, বাবুলের নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ২৫টি পৃথক ব্যাংক হিসাব রয়েছে এবং বিভিন্ন ব্যাংক, প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট থেকে নেওয়া ৪০/৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন । এছাড়াও তার নামে একাধিক মানিস্যুট মামলাসহ ফৌজধারী মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বার্তা বাজার / ডি.এস