পাবনায় ১৯৭০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় র‌্যাবের বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বজলু খাঁ (২১) নামের একজনকে গ্রেফতার করে র‌্যাব-১২। আটককৃত আসামী পাবনা বেড়া উপজেলা জগন্নাথপুর রোয়ারবাড়ী বটতলার গ্রামের মোঃ ফরহাদ খাঁ ছেলে। ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে আজ(বুধবার) বিকেলে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে পাবনা জেলার বেড়া থানায় মামলা দায়ের করা হচ্ছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর