চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নির্মিত সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।
বুধবার (১ জুলাই) পতেঙ্গায় বি কে কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মােহাম্মদ মাহাবুবুর রহমান ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও হাসপাতাল প্রস্তুতি কাজের সমন্বয়ক জামাল উদ্দিন জানান, গত জুন মাসের মাঝামাঝিতে এ হাসপাতালটির প্রস্তুতির কাজ শুরু করেছিল স্বেচ্ছাসেবী শিক্ষামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই হাসপাতালে প্রাথমিকভাবে প্রতিদিন ১০টি করে করোনা টেস্টের সেম্পল নেওয়া হবে এবং আউটডােরে সাধারণ উপসর্গের রােগীদের ও চিকিৎসা দেওয়া হবে।
তিনি আরো বলেন, হাসপাতালটিতে প্রাথমিকভাবে ৫০ শয্যা দিয়ে শুরু করলেও শীগ্রই এর সংখ্যা ১০০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া কনসাল্টেন্ট ও স্বেচ্ছাসেবী হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ চিকিৎসকরা যুক্ত হবেঅনলাইনের মাধ্যমে। এই হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা ও সেবার দায়িত্বে থাকবেন ১২ জন চিকিৎসক, ১৮ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবক। হাসপাতালে ২০টি হাই ফ্লো নেজাল কেনোলা অক্সিজেন সুবিধা সংবলিত বেড রয়েছে।
হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিন্দ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, এডিসি মইনুল আহমেদ, স্থানীয় এলাকাবাসীসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস