যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইন ক্লাসরুম চালু

যশোর শিক্ষাবোর্ডে অনলাইন ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার(০১ই জুলাই) শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কনফারেন্সরুমে চেয়ারম্যান প্রফেসর ডঃ মোল্লা আমীর হোসেন এ ক্লাসরুমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান প্রফেসর ডঃ মোল্লা আমীর হোসেন বলেন, দেশের করোনা দুর্যোগের পরিস্থিতি বিবেচনা করে যশোর শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে অনলাইন ক্লাসরুম চালু করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বিষয়ের ক্লাস এখানে আপলোড করা হবে। ইতোমধ্যে ৩০০ টি ক্লাস আপলোড করা হয়েছে।

পর্যায়ক্রমে সব বিষয়ের প্রতিটি চ্যাপ্টারের জন্য আলাদাভাবে ক্লাস আপলোড করা হবে। শিক্ষার্থীরা তাদের সময়মত ক্লাসগুলো দেখতে পারবে। এছাড়াও মাঝে মধ্যে লাইভ ক্লাস নেয়া হবে। লাইভ ক্লাস নেয়ার আগে শিক্ষাবোর্ড থেকে নোটিশ দিয়ে জানানো হবে। শিক্ষাবোর্ডের সব প্রতিষ্ঠানকে অনলাইনে ক্লাস আপলোড করার জন্য নোটিশ দেয়া হয়েছে। শিক্ষকরা বাসায় বসেই তাদের আইডি থেকে ক্লাসগুলো আপলোড করতে পারবেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সচিব প্রফেসর এইচ আর আলী আর রেজা,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র,কলেজ পরিদর্শক কেএম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ডঃ বিশ্বাস শাহীন আহমেদ, হিসাব বিভাগের উপ—পরিচালক ইমদাদুল হক, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির, প্রধান মুল্যায়ন অফিসার মিজানুর রহমান ও উপ—সহকারী প্রকৌশলী কামাল হোসেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর