সারাদেশে ৩০ হাজার গাছের চারা রোপণ করবে সবুজ বাংলাদেশ

মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী। বুধবার সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচীর উদ্বোধন করেন যুব উন্নয়ন উপ-পরিচালক আবু জাফর।

এসময় উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিপ্তরের বাজার মনিটরিং কর্মকর্তা মোঃ মনির হোসেন, বার্তাবাজার জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল। পরে যুব উন্নয়নের দুই শতাধিক প্রশিক্ষনার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। সারাদেশে একযোগে ৩০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানান সংগঠনটির সাধরণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।

ছবি : বার্তা বাজার

বৃক্ষরোপণ উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীন আলম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, প্রভাষক এ কে এম মাহবুবুর রশীদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হক রানা, ঢাকা জেলার সভাপতি সহেল রানা ইসনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর