নীলফামারীর ডিমলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারীর ডিমলা উপজেলায় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম লিটনকে আহ্বায়ক, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সহিদুল ইসলামকে সদস্য সচিব ও দৈনিক দেশকাল প্রতিনিধি আবু হোসেনকে যুগ্ন আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বলেন, ডিমলা উপজেলায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও দাবি আদায়ে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।
বার্তা বাজার / ডি.এস