অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ, সকল বেকার যুবকদের কাজের ব্যবস্থা করা ও রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে ব্যক্তি মালিকদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোব অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব মঞ্জুরুল আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন, কৃষ্ণ চন্দ্র পাল, শামীমারা নিনাসহ অন্যান্যরা। বক্তারা, করোনা মহামারি সময় দেশে যে শ্রমিক ছাঁটাই চলছে তা অবিলম্বে বন্ধ করে সকল বেকার যুবকদের কাজের ব্যবস্থা করা দাবি জানান। এছাড়াও রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে ব্যক্তি মালিকদের হাতে তুলে দেয়ার ষড়যন্তের তীব্র প্রতিবাদ জানান ।
বার্তা বাজার / ডি.এস