নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নান্দাইল চৌরাস্তা টু আঠারবাড়ী সড়কের বাশহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই চালকের নাম উজ্জ্বল মিয়া তিনি উপজেলার মধ্যবাশহাটি গ্রামের তাহের উদ্দিনের ছেলে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা নথিভূক্ত হয়েছে ও ট্রাক আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর