আবুধাবি থেকে দেশে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকে পড়া আরও ১৫২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব বাংলাদেশিদের নিয়ে বিমানটি অবতরণ করে।

এর আগে বুধবার আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ২টায় যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবিতে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর