রাজধানীর বুড়িগঙ্গা নদীতে ময়ুর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের লঞ্চডুবির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরনের দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে ভোলা কে-জাহান মার্কেট এর সামনে জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মোমতাজি,যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলামসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
বার্তা বাজার / ডি.এস