তিতাসে শিক্ষক সংকট নিরসনে প্যানেল নিয়োগ চায় প্রত্যাশীরা

সারাদেশে চলমান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্যানেল শিক্ষক নিয়েগের দাবি জানিয়েছেন কুমিল্লার তিতাস উপজেলার প্যানেল প্রতাশীরা। তারা জানিয়েছেন ২০১৮ সালে দীর্ঘ ছয় বছরের একমাত্র সার্কুলেশনে আবেদনকারীর সংখ্যা ছিল ২৪ লাখেরও বেশি। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাত্র ৫৫ হাজার। এর মধ্যে চূড়ান্তভাবে মনোনীত করা হয় ১৮ হাজার ১৪৭ জনকে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে তিতাস উপজেলার রয়েছে ১২৭ জন। এদের মধ্যে ৪২ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বাকী ৮৫ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি। চূড়ান্ত মনোনীতদের মধ্যে অনেকেই যোগদান করেননি। তিতাস উপজেলায় ৪২ জন শিক্ষককে পদায়ন করার পরও ১৭ টি প্রধান শিক্ষক পদ ও ৮৯টি সহকারী শিক্ষক পদ শূণ্য রয়েছে। এছাড়াও মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশের ন্যায় তিতাস উপজেলায়ও শিক্ষা ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। তাই করোনা পরবর্তী এ সংকট কাটিয়ে উঠতে প্যানেলে শিক্ষক নিয়োগ এখন সময়ের দাবি বলে জানিয়েছেন তিতাসের প্যানেল প্রত্যাশীরা।

কুমিল্লা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল প্রত্যাশী-২০১৮ সংগঠনের সহ-সভাপতি মো. শফিউল্লাহ ও তিতাস উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল প্রত্যাশী ২০১৮’র সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন’ মুজিববর্ষকে স্মরণীয় করে রাখেতে এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ঘরে ঘরে একজন করে সরকারী চাকরী প্রদান ও করোনা পরবর্তী শিক্ষা প্রণোদনা হিসেবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে দেশের সকল জেলা ও উপজেলায় প্যানেল প্রত্যাশীরা দাবি জানিয়ে আসছে,তাই আমরা ও তিতাস উপজেলা থেকে সকল প্রত্যাশীরা প্যানেল নিয়োগের দাবি জানাচ্ছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর