ঝিনাইদহে আরও ১৪ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে নতুন করে আরও ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা দাড়ালো ২০৯ জনে।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪ টি পজিটিভ।

আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন। আক্রান্ত ২০৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর