কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে আরও ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত ১১ টা ৫০ মিনিটে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান পাকুন্দিয়ার ৪ জনসহ এ জেলায় মোট ৫৭ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে।
তালিকায় দেখা যায়, পাকুন্দিয়ায় এখন পর্যন্ত ৬১০ টি নমুনায় মোট ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪০ জন।
নতুন আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানায়নি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বার্তা বাজার/এস.আর