রেডজোন ওয়ারীতে ২৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি

রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন রেডজোন ঘোষিত ৮টি এলাকায় আগামী ৪ জুলাই থেকে কার্যকর হচ্ছে লকডাউন। কার্যকরের প্রথম দিন থেকে পরবর্তী ২১ দিন পর্যন্ত ওই এলাকায় সাধারন ছুটি ঘোষণা করেছে জন প্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের সংশ্লিষ্ট ধারায় ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাজধানীর ওয়ারীর আটটি এলাকাকে রেড জোন ঘোষণা করেছে। ফলে জনপ্রশাসন মন্ত্রণালয় তার ক্ষমতাবলে এই এলাকায় লকডাউনের মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা করছে।

লকডাউনের আওতায় থাকা এলকাগুলো হলো— ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান রোড, র‍্যাংকিন স্ট্রিট, ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন), জাহাঙ্গীর রোড, নওয়াব রোড, হরে রোড ও ওয়ারী রোড।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর