উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ফাটল ধরা বুড়িগঙ্গা সেতুর মেরামত কাজ শেষে সীমিত পরিসরে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে সেতুটি খুলে দেয়া হয়।
এর আগে সওজ থেকে জানানো হয়, বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত কাজ চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আশা করছে, রাতেই সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে। একইসাথে সেতু ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সওজ।
সোমবার সকালে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল দেখা দেয়ার পর সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের এক্সপার্ট টিম পরিদর্শন করার পর সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।
বার্তাবাজার/এসজে