রাজধানীর লালবাগে ৬৮ ক্যান বিয়ারসহ আটক-১

ঢাকার লালবাগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৮ ক্যান বিয়ারসহ মোঃ জহিরুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

আটককৃত হলো, লালাবাগ থানাধীন এপি ১৯/২৭ কাজী রিয়াজ উদ্দীন রোডের মুকুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ও মোঃ জামিল হাসানের ছেলে।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে, ঢাকা লালবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তার কাছ থেকে নগদ আট হাজার টাকা এবং ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঢাকা লালবাগ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর