নরসিংদীর পলাশে ত্রাণ বিতরণ করে ফিরে আসার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এই হামলা হয়েছে বলে জানা গেছে।
বিকালে পৌর ভবনে এক সংবাদ সন্মেলনে এসব অভিযোগ জানান মেয়র শরীফুল হক। এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম শফিসহ পৌর কাউন্সিলর।
মেয়র শরীফুল হক জানান, মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার খানেপুর এলাকায় ত্রাণ বিতরণ শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকার আরেকটি স্থানে ত্রাণ দিতে যাচ্ছিলাম। এ সময় অপরিচিত ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সময় কাছেই অবস্থান করা ত্রাণ সহায়তাপ্রার্থী ও এলাকাবাসীরা এগিয়ে আসলে দৌঁড়ে পালাতে থাকে হামলাকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে।
বার্তাবাজার/এসজে