কুষ্টিয়ায় নতুন ২৫ করোনা রোগী সনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৮০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৫ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ১৬ জন পুরুষ ও ৯ জন নারী।

আক্রান্ত ২৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৬, ভেড়ামারা উপজেলার ৭, মিরপুর উপজেলার ১, কুমারখালী উপজেলার ১। সদর উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানা জিয়ারখী ১ জন, চৌড়হাস ৬ জন, সি ব্লক হাউজিং ১ জন, কুমারগাড়া ১ জন, মিনাপাড়া ১ জন, হরিপুর ২ জন, ডি ব্লক হাউজিং ১ জন, থানাপাড়া ১ জন, হসপিটাল কোয়ার্টার ১ জন, কোর্টপাড়া ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা মিরপুর ১। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা ভেড়ামারা ১ জন, নওদাপাড়া ২ জন, কলেজপাড়া ১ জন, গোলাপনগর ২ জন, চর দামুড়দিয়া ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৬২৩ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৪৬০ জন পুরুষ ও ১৬৩ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ৮০, ভেড়ামারা ৮২, মিরপুর ৪৩, কুষ্টিয়া সদর ৩১৭, কুমারখালী ৭৯, খোকসা ২২।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর