গ্যাস সিলিন্ডার থেকে ৪’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডারের ভেতরে ৪’শ বোতল ফেন্সিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। একইসাথে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আজ (মঙ্গলবার) দুপুরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অভিযানে একটি প্রাইভেটকারের অব্যবহৃত গ্যাস সিলিন্ডার জব্দ করে র‌্যাব সদস্যরা। সিলিন্ডার খোলে সেখানে পাওয়া যায় প্রায় ৪’শ বোতল ভারতীয় ফেনসিডিল। মাদকবহনকারী প্রাইভেটকারটিসহ আটক করা হয় বাবুল ও সাঈদী নামে দুইজনকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর