মহামারী করোনা পরিস্থিতিতে মানুষের চলাচলের উপর নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় আগের চেয়ে ৩ ঘন্টা বেশি সময় বাইরে অবস্থান করা যাবে।
আজ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না।
একইসাথে বলায় হয়, এই নির্দেশনা অমান্যকারীদেরকে আইনের আওতায় আনা হবে।
এর আগে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে অফিস-আদালত এবং গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সেই মেয়াদ পরে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। আগের নির্দেশনায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে আসা নিষেধ ছিল।
বার্তাবাজার/এসজে