মাটির নিচ থেকে দুই বস্তা সরকারি ঔষধ উদ্ধার

লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ওয়ারলেস কলোনী এলাকায় অভিযান চালিয়ে মাটি খুড়ে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

মঙ্গলবার(৩০ জুন) বিকালে টাউন ফার্মেসীর মালিক শরাফত হোসেন এর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঔষধ লুকিয়ে রাখার তথ্য জেনে পুলিশ এই অভিযান চালিয়েছে বলে জানা যায়।

এর আগে গত ২৫ জুন সরকারি ঔষুধসহ শহরের বিডিআর গেট পুরানবাজার এলাকার টাউন ফার্মেসীর মালিক শরাফত হোসেনকে (৪০) আটক করা হয়।

উল্লেখ্য যে, গত ২৩ শে জুন শহরের ড্রাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করে সদর থানা পুলিশ। এ সময় বাসার মালিক আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটক করে পুলিশ। এই ঘটনায় ৩ জন স্টোরকিপার, আটক ২ জনসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজ আলম “বার্তা বাজার” কে জানান সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি চুরির এই ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর