এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ করে জিপিএ-৫ পেয়েছেন আরও ৭৯৩

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল। এতে সাড়ে ৬ হাজারেরও বেশি শিক্ষার্থীর ফলাফল পরিবর্তনের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছেন ৭৯৩ জন। একইসাথে অনেকে পাশ থেকে ফেলও করেছেন।

আজ (মঙ্গলবার) ফল প্রকাশের পর ১১টি বোর্ড থেকে প্রাপ্ত তথ্যমতে এই তথ্য জানা যায়।

জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হয়ে সারা দেশে ২ লাখ ৩৪ হাজার ৪৭১ শিক্ষার্থী চ্যালেঞ্জ করে আবেদন করে। এ কারণে বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য মোট ৪ লাখ ৮১ হাজার ২২২ বিষয়ের ফলে আপত্তি তোলা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর