ময়মনসিংহের গৌরীপুরে এক তরুণীকে (২৩) জোরপূর্বক ধর্ষণ করেন আমিনুল ইসলাম মঙ্গল (৩৫) নামের এক ব্যক্তি। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিয়ে আবারও ধর্ষণ করা হয় মেয়েটিকে।
এই ঘটনায় গতকাল (সোমবার) রাতে গৌরীপুর থাকানায় একটি মামলায় দায়ের করেন নির্যাতনের শিকার ওই তরুণী। মামলায় আসামী করা হয় মঙ্গলের ভাই সাইদুল ইসলাম (৩৭), মাজাহারুল ইসলাম (১৯) ও তার মা মোছা. মমতা বেগমকে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আমিনুল ইসলাম মঙ্গল গত ৬ জুন জোর করে ঐ তরুণীকে ধর্ষণ করেন। এর কিছুদি পর বিয়ে করবে বলে কথা দিয়ে নিজ বাড়িতে নিয়ে আবারও ধর্ষণ করেন তাকে। এক পর্যায়ে গত ১৮ জুন মারপিট করে ওই তরুণীকে বাড়ি থেকে বেড় করে দেয় আমিনুল ইসলাম মঙ্গল।
মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এসজে