ময়মনসিংহে এসএসসিতে ফেল থেকে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেল ৩ জন

নবগঠিত ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়া ৫০ শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণে পাশ করেছেন। একইসাথে তাদের মাঝে জিপিএ-৫ পেয়েছেন আরও ৩ জন।

আজ (মঙ্গলবার) দুপুরে দুপুরে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হলে এসব তথ্য জানা যায়

বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, এ বোর্ডে অকৃতকার্য থেকে পাস করেছেন ৫০ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হয়েছে ৩১২ জন শিক্ষার্থীর। অকৃতকার্য থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পরিবর্তিত ফলাফলের ৩১২ জনের মধ্যে ২০২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ডের ৩১ হাজার ৩৩১টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর