দর্শনায় করোনা উপসর্গ নিয়ে শ্রমিক নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি কওসর আলি শাহ্ (৬৫) করেনার উপসর্গ নিয়ে মারে গেছেন। মঙ্গলবার বেলা ১২টার সময় দর্শনা দক্ষিনচাদপুর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান কওসর আলি শাহ সর্দি কাশি ও জ্বর নিয়ে গত সোমবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়েছিলেন।

নমুনাটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পরদিন পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। করোনার প্রটোকল দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে। পুলিশ তার বাড়িটি লকডাউন করে রেখেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর