এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান। আজ (মংগ্লবার) তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।
সিভিল সার্জন জানান, দুইদিন আগে নমুনা দিয়ে গতকাল (সোমবার) রাতে পাওয়া রিপোর্টে জানা যায় পুলিশ সুপারের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন।
জানা যায়, পুলিশ সুপার আক্রান্ত হওয়ার পূর্বে তার দেহরক্ষী কামরুল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসা নিয়েছেন এবং দ্বিতীয়বার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তবে তিনি সুস্থ আছেন।
বার্তাবাজার/এসজে