মানব পাচারে অভিযুক্ত লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সাথে অপকর্মে জড়িত থাকার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে।
তাকে বরখাস্ত করে আদেশ জারী করেন দেশটির উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ।
আজ (মঙ্গলবার) আরব টাইমস জানায়, এমপি পাপুল ঘটনায় তদন্তের পর ওই মেজর জেনারেলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কুয়েতে মানব ও অর্থ পাচারের অভিযোগে গত ৬জুন কুয়েতে গ্রেফতার হন বাংলাদেশের এমপি পাপুল। এরপর থেকে তিনি কারাগারে অবস্থান করছেন।
বার্তাবাজার/নিমফুল