লাদাখ সংঘর্ষে ভারতের উল্লেখযোগ্য সেনার মৃত্যুর পর ক্রমশ বেড়েই চলেছে উভয় পক্ষের উত্তেজনা। এবার চীনের বিরুদ্ধে নতুন এক সিদ্ধান্ত নিল ভারত সরকার। তাদের দেশের চীনের তৈরী টিকটকসহ মোট ৫৯টি জনপ্রিয় মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
গতকাল (সোমবার) ভারতের তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, এই অ্যাপগুলো ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক বলে নিষিদ্ধ করা হয়েছে।
এই ৫৯টি চাইনিজ অ্যাপের বেশিরভাগ সংস্থায় ১০ থেকে ১২ হাজার জন চাকরি করতেন৷ কিন্তু ১০-১৫ টি সংস্থায় ৪০০ থেকে ৫০০ জন কাজ করতেন৷ বন্ধ করা হয়েছে যে অ্যাপসগুলি সেগুলি হল টিকটক, শেয়ারচ্যাট, ইউসি ব্রাউজার, হ্যালো, বিগো লাইভ, সেলফিসিটি, মেল মাস্টার, প্যারালাল স্পেস, Mi Video Call -Xiaomi, WeSync এর মতো অ্যাপস সামিল রয়েছে যা ভারতের মধ্যে বেশ জনপ্রিয় ৷
বার্তাবাজার/এসজে