সাঁথিয়ায় ভাড়াটিয়াদের দ্বারা জমি দখলের চেষ্টা

পাবনার সাঁথিয়ায় ভাড়াটিয়াদের দ্বারা জমি দখল নেয়ার চেষ্টা করে প্রতিপক্ষ। এ সময় ভাড়াটিয়া লোকজন নিয়ে বিরোধকৃত জায়গার বাঁশের ঝাড় কাটতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার খয়ের বাড়িয়া গ্রামে। জানা যায়, উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের হাছেন আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে সাকেন মোল্লাদের প্রায় ৩.৪৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি প্রতিপক্ষ সাকেন মোল্লা দাবী করে তার ওয়ারিশগণ মামলা করেন।

বিজ্ঞ আদালত ওই জমি হাচেন মোল্লা ও তার ওয়ারিশদের নামে রায় দেন। পূণরায় সাকেন মোল্লা গং ওই রায়ের বিপক্ষে সানি মামলা করলে সেটাতেও হাচেন মোল্লা গ্রুপের পক্ষে রায় দেন আদালত। রায় পেয়ে হাচেন গং তাদের ওয়ারিশদের মাঝে বাটোয়ারা করেন এবং যথারীতি খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছেন।

এ নিয়ে তৃতীয়বার সাকেন মোল্লা গং পূনরায় সানি বিবেচনার আবেদন করেন। এ আবেদন নিস্পত্তি না করেই গতকাল মঙ্গলবার সাকেন গং প্রায় ৪০-৫০জন ভাড়াটিয়াদের নিয়ে ওই জমি দখলের চেষ্টা করে এবং বাঁশ ঝাড় কাটতে থাকে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাড়াটিয়াদের ব্যবহৃত ৭টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসে।

হাছেন মোল্লার ওয়ারিশ আব্দুল মালেক বলেন, আমরা ওয়ারিশগণ আদালতের রায় পেয়ে ওই জমির খাজনা খারিজ করে ভোগ দখল করছি। অথচ তারা গতকাল ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে জমি দখলের চেষ্টা করে।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বিবদমান দুগ্রুপের জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থল থেকে ৭টি মটর সাইকেল আটকের বিষয়ে বলেন,কে বা কারা কোন কারণে মোটরসাইকেল নিয়ে এখানে এসেছিল বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর