ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে যাওয়া জাহাজের ধাক্কায় ফাটল ধরা বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) জরুরি মেরামত কাজ চলছে। আজ (মঙ্গলবার) বিকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এ তথ্য জানান।
তিনি জানান, আজ রাতেই সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।
এর আগে সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকারী লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। পরে এক পাশে যান চলাচল বন্ধ রাখা হয়।
বার্তাবাজার/এসজে