মাগুরায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ

মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অটিজম শিশুদের জন্য ক্রীড়া আনন্দ উৎসব ও প্রতিযোগিতা ২০১৯-২০ এর পুরস্কার বিতরণী আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড.আশরাফুল আলম।

জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন, পরিচালনা কমিটির সদস্য রূপক আইচ, মোঃ ওমর আলীসহ অন্যরা।

প্রতিযোগিতা শেষে বাছাইকৃত ৪০ জন অটিস্টিক ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুল আলম। গত মার্চ মাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু উদ্ভুত করোনা পরিস্থিতির কারণে এতদিন পুরস্কার প্রদান করা যায়নি বলে জানান জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর