৩৮ তম বিসিএস’র ফল প্রকাশ, ২২০৪ জন পেলেন সুপারিশ

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

২০১৭ সালে ২০শে জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর