কুষ্টিয়ার কুমারখালীর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রতিবেশী হত্যা মামলার ১১ জনকে আটক করেছে। আসামীরা হলেন সালাম (৩৬), আনোয়ার (৩৬), জাকের (৩৮), ফারুক (২০), সুমন(১৯), আরিফ (৩০), কোরবান (৪৫), শাজাহান (৪৫), বাবু (৩৮), কালু (৩৫), স্বপন(২৫)।
সোমবার রাতে কুমারখালী উপজেলার জগন্নাথপুর, কয়া ও সদকী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। থানা সূত্রে জানা যায়, গত ৬ মে কুমারখালী উপজেলার চরপাড়া গ্রামের হুমায়ন মন্ডলকে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মসজিদ থেকে বাড়ী ফেরার পথে উল্লেখিত আসামী সহ মোট ৩৬ জন খুন করে।
ইতিমধ্যে উক্ত মামলায় ১৩ জন আসামী আটক করা হয়েছে। কুমারখালী থানার তদন্ত ওসি মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেন। মঙ্গলবার (৩০ জুন) তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
কেএস/বার্তাবাজার