টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের করেছে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।৩০ জুন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় ছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দায়ের করে।
লিখিত অভিযোগ ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান ঘাটাইলে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পরে।তিনি নিজ ক্ষমতা বলে মনগড়া শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি মঞ্জুর, নীতিমালা বহির্ভুত বদলী, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের জিনিষপত্র ক্রয় ও ক্ষুদ্র মেরামতের চেক আটকিয়ে টাকা আদায় সহ সিটিজেন চার্টার নিয়মিত মেইন্টেইন না করে ব্যক্তি স্বার্থ হাছিল করতে নিজের পকেট ভারী করছে বলে অভিযোগ থেকে জানা যায়।

প্রাথমিক শিক্ষা অফিসারের দুর্নীতির বিষয়ে পৌরএলাকার চতিলা শিমলা প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা পাল মুঠোফোনে জানায় ঘাটাইলে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। ইতি পুর্বে ২০০১সালে তিনি যখন সহকারী শিক্ষা অফিসার(এ,ইউ,ই,ও) পদে দায়িত্ব পালন করেন ঐ সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, পরে স্থানীয় শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে বদলী হয়ে যায়।
লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার(ইউ,ই,ও) মাসুদুর রহমান মুঠোফোনে জানায় আমি অনিয়ম করে তাদের কোন কাজ করিনাই বিধায় আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার জানায় আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।
কেএস/বার্তাবাজার