প্রানঘাতী করোনায় নিজে আক্রান্ত হয়েও রোগী দেখে যাচ্ছেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া। ইতোমধ্যেই ৫’শ করোনা রোগীর শরীয়তপুরে চিকিৎসকের এমন ভয়ঙ্কর কান্ডে ভয়ে আছে সাধারণ মানুষ।
এ বিষয়ে শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, ডা. নাজিয়া দ্বিতীয়বারও করোনা পজেটিভ হয়েছেন। ১৮ দিন পরে কর্মস্থলে যোগ দিয়ে নিজের চেম্বারেও রোগী দেখতে শুরু করেছেন।
জানা যায়, জেলার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. রাজিব নামের একজন করোনায় আক্রান্ত হয়। তার সংস্পর্শে থেকে ডা. নাজিয়াও গত ১০ জুন পাওয়া রিপোর্টে নিজের আক্রান্তের খবর জানতে পারেন। এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দ্বিতীয়বারও তার করোনা পজেটিভ আসে। কিন্তু কোনো উপসর্গ না থাকায় ঘরে বসে থাকতে ভাল লাগছিল না বলে ২৮ জুন কর্মস্থলে যোগ দেন। এখন তিনি প্রাইভেট চেম্বারের রোগী দেখছেন।
নাজিয়া করোনাভাইরাসে আক্রান্ত মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠাতেন। নিজের নমুনা সংগ্রহ করেও তিনি নিজেই পরীক্ষার জন্য পাঠিয়ে ছিলেন।
বার্তাবাজার/এসজে