ফরিদপুরে করোনায় প্রথম পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফরিদপুর কোর্ট পুলিশের উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান(৫০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর এলাকায় বলে জানা গেছে। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে তিনি মৃত্যুবরণ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ওই পুলিশ কর্মকর্তা গত ২৫ জুন তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেয়। এরপর গত ২৭ জুন তারিখে তার করোনা পরীক্ষা রির্পোটে পজিটিভ আসে। এর ভিতর তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলে তাকে ঢাকার ইমপাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ঢাকা থেকে তার লাশ প্রথমে ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে জানাজা শেষে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য। দাফন কার্যে ফরিদপুর জেলা পুলিশের রিজার্ভ অফিসার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম অংশ নেবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর