ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই দূর্গাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে তিসা (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের মুজিবর মোল্যার মেয়ে। মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল তিসা। দীর্ঘসময় শিশুটিকে না পাওয়ায় খোজা খুজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখা যায় ওই শিশুটির মরদেহ। পরে লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর